বিএনপির উদ্দেশে পাটোয়ারী— ‘আপনাদের পতন হলে আমাদের কিছু করার থাকবে না’

অনলাইন ডেস্ক

সারাদেশ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, এই লড়াইয়ে যদি তাদের পতন ঘটে, তাহলে সেই পতনের

2026-06-20T20:37:58+00:00
2026-06-20T20:37:58+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
সারাদেশ
বিএনপির উদ্দেশে পাটোয়ারী— ‘আপনাদের পতন হলে আমাদের কিছু করার থাকবে না’
অনলাইন ডেস্ক
শনিবার, ২০ জুন, ২০২৬, ৮:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, এই লড়াইয়ে যদি তাদের পতন ঘটে, তাহলে সেই পতনের জন্য অন্য কারও কিছু করার থাকবে না। তার ভাষায়, তারা নিজেরাই নিজেদের পতন নিশ্চিত করছে।

শনিবার (২০ জুন) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

পাটোয়ারী বলেন, বাংলাদেশে বর্তমানে দুটি পক্ষ রয়েছে—একটি ‘বাংলা পক্ষ’, অন্যটি ‘ভারত পক্ষ’। তার দাবি, কেউ যদি ভারতপন্থী অবস্থান নেয়, তবে বাংলা পক্ষের সঙ্গে তাদের কঠিন লড়াই অনিবার্য হবে।

তিনি আরও বলেন, ‘এই লড়াইয়ে যদি তারা আবারও পরাজিত হয়, তবে সেই পরিণতির জন্য আমাদের কিছু করার থাকবে না, কারণ তারা নিজেরাই নিজেদের পতনের পথ তৈরি করছে।’

তিনি অভিযোগ করেন, তাদের বলা হয় ‘ছোটরা ধমক দিয়ে কথা বলে’, এবং এ ধরনের আচরণ তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালেও দেখেছেন বলে মন্তব্য করেন।

খুলনা বিভাগীয় সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির সাখাওয়াত হোসাইন এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ অনেকে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: