গ্রিল কেটে বিদ্যালয়ে চুরি

অনলাইন ডেস্ক

সারাদেশ

ফেনী পাইলট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের কলাপসিবল গেটের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল চুরি

2026-06-20T19:54:22+00:00
2026-06-20T19:54:22+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
সারাদেশ
গ্রিল কেটে বিদ্যালয়ে চুরি
অনলাইন ডেস্ক
শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
ফেনী পাইলট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো ভবনের কলাপসিবল গেটের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২০ জুন) সকালে এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারাহ দিবা খানম ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ২টা ৫৮ মিনিটের দিকে দুর্বৃত্তরা পুরোনো ভবনের দ্বিতীয় তলার কলাপসিবল গেটের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা দ্বিতীয় ও তৃতীয় তলার তিনটি শ্রেণিকক্ষ থেকে বৈদ্যুতিক তার, সুইচ, সকেট, সার্কিট ব্রেকার, বৈদ্যুতিক মিটার, পানির মোটর এবং স্টোররুমে থাকা কপার তারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে প্রধান শিক্ষক বিদ্যালয় ত্যাগ করেন। এরপর শনিবার সকালে অফিস সহায়ক বিষু চন্দ্র দাস ফোন করে তাকে চুরির বিষয়টি জানান। পরে তিনি বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা পান।

প্রধান শিক্ষক ফারাহ দিবা খানম জানান, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংরক্ষিত রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং থানায় লিখিত অভিযোগও করা হয়েছে।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: