শ্রীপুরে প্রতিবেশীর দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে প্রতিবেশীর মাটির ঘরের দেয়াল ধসে পড়ে গৃহবধূ কোহিনুর বেগম (৪৪) নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার

2026-06-20T19:29:47+00:00
2026-06-20T19:29:47+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
সারাদেশ
শ্রীপুরে প্রতিবেশীর দেয়াল ধসে গৃহবধূর মৃত্যু
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
শনিবার, ২০ জুন, ২০২৬, ৭:২৯ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে প্রতিবেশীর মাটির ঘরের দেয়াল ধসে পড়ে গৃহবধূ কোহিনুর বেগম (৪৪) নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুর পৌরসভা, গাজীপুর-এর বেড়াইদেরচালা (লিচু বাগান) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কোহিনুর বেগম ওই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।

নিহতের স্বামী জসিম উদ্দিন জানান, সকালে কোহিনুর নিজ বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন। পাশের একটি পুরনো মাটির ঘরের দেয়াল আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ওই ঘরের মালিক জয়নাল কোনো আগাম সতর্কতা ছাড়াই দেয়াল ভাঙার কাজ শুরু করেন। এক পর্যায়ে দেয়ালের একটি অংশ ভেঙে পড়ে, যার ধাক্কায় পুরো দেয়ালটি পাশের রান্নাঘরের ওপর ধসে পড়ে।

এতে কোহিনুর বেগম দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাইশা ফারজানা জানান, হাসপাতালে আনার আগেই গৃহবধূর মৃত্যু হয়। তার শরীরে বিশেষ করে বুকে আঘাতের চিহ্ন ছিল।

তিনি আরও জানান, নিহতের স্বজনরা কোনো অভিযোগ না থাকায় একটি লিখিত অনুমতিপত্রে স্বাক্ষর করে মরদেহ নিয়ে যান।

এ বিষয়ে শ্রীপুর থানা, গাজীপুর-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: