আগস্টে ঢাকা-পাবনা ট্রেন চালুর ঘোষণা রেলমন্ত্রীর

জাতীয়

পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ পদ্ধতি চালু এবং আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক,

2026-06-20T18:04:03+00:00
2026-06-20T18:04:30+00:00
  রবিবার, ২১ জুন ২০২৬,
৭ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ২১ জুন ২০২৬
জাতীয়
আগস্টে ঢাকা-পাবনা ট্রেন চালুর ঘোষণা রেলমন্ত্রীর
শনিবার, ২০ জুন, ২০২৬, ৬:০৪ পিএম  আপডেট: ২০.০৬.২০২৬ ৬:০৪ পিএম
সংগৃহীত ছবি
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের ‘মাল্টি-মোডাল’ পদ্ধতি চালু এবং আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম।

শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রেল যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকা-পাবনা রুটের লোকোমোটিভ প্রস্তুত আছে। আগামী মাসে কোচ এসে পৌঁছালে অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি ট্রেন চালু করা হবে। এ ছাড়া ঢাকার সঙ্গে সহজ যোগাযোগ নিশ্চিত করতে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিকদের সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। কোনো বিশেষ গোষ্ঠীকে নয়, বরং জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। খুব শিগগিরই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: