প্রযুক্তি উদ্ভাবনই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি: চুয়েট ভিসি

চুয়েট প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই অর্থনৈতিক প্রবৃদ্ধির

2026-06-19T19:29:11+00:00
2026-06-19T19:29:11+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
শিক্ষা
চুয়েটে আইটিবিআই স্টুডেন্ট স্টার্টআপ পিচ ফেস্ট-২০২৬ অনুষ্ঠিত
প্রযুক্তি উদ্ভাবনই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি: চুয়েট ভিসি
চুয়েট প্রতিনিধি
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৭:২৯ পিএম 
চুয়েটে আইটিবিআই পিচ ফেস্ট-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া ও অন্যান্য অতিথিবৃন্দ।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি। চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), বিগ ডাটা অ্যানালিটিক্স, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং এবং অটোমেশন বিশ্বব্যাপী শিল্প, ব্যবসা, শিক্ষা ও কর্মসংস্থানের ধারণাকে আমূল পরিবর্তন করছে।

তিনি আরও বলেন, চুয়েট গবেষণা, উদ্ভাবন এবং উদ্যোক্তা সংস্কৃতি বিকাশে সবসময় অঙ্গীকারবদ্ধ। এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই লক্ষ্য, যেখানে জ্ঞান সৃষ্টি হবে, প্রযুক্তি উদ্ভাবিত হবে এবং তা সমাজ ও অর্থনীতির কল্যাণে ব্যবহৃত হবে।

শুক্রবার (১৯ জুন ) সকালে চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটর মিলনায়তনে ‘ধারণা থেকে ইনকিউবেশন পর্যন্ত’ স্লোগানে আয়োজিত ‘আইটিবিআই স্টুডেন্ট স্টার্টআপ পিচ ফেস্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ট্যালেন্ট ইকোনমি-এর সভাপতি ও যুক্তরাষ্ট্রের ইনোভেশন ল্যাবের সিইও অধ্যাপক ড. শরিফ উদ্দিন আহমেদ রানা, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN)-এর চিফ মার্কেটিং অফিসার ইখলাস উদ্দিন আহমেদ এবং এক্সিলারেটিং বাংলাদেশ-এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুহাম্মদ আরিফুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চুয়েটের আইসিটি ইনস্টিটিউট ও আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেক্সজিনিক্স লিমিটেডের সিইও প্রশান্ত দে।

উল্লেখ্য, চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটর শিক্ষার্থীদের উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং স্টার্টআপ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এবারের স্টার্টআপ পিচিং আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫০-এর বেশি শিক্ষার্থী ও উদ্ভাবক অংশগ্রহণ করেন। তারা তাদের স্টার্টআপ ধারণা বিশেষজ্ঞ বিচারক ও শিল্পখাতের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করেন।

প্রতিযোগিতায় টিম বর্নো প্রথম, টিম লিভোরা দ্বিতীয় এবং সিনক রোবোটিক্স তৃতীয় স্থান অর্জন করে। বিজয়ী দলগুলোকে নগদ প্রাইজমানি প্রদান করা হয়। পাশাপাশি বিজয়ীসহ মোট ১৩টি দলকে ছয় মাসের জন্য আইটিবিআই স্টার্টআপ ফ্লোরে বিনামূল্যে ইনকিউবেশন সুবিধা, কর্মক্ষেত্র, বিশেষজ্ঞ পরামর্শ এবং উদ্যোক্তা ইকোসিস্টেমে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ দেওয়া হবে।

আয়োজনে স্টার্টআপ আইডিয়া পিচ ব্যাটল, বিশেষজ্ঞ মতামত, ইনকিউবেটর পরিদর্শন, সফল উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং শিল্পখাতে প্রবেশের প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: