ডিজিটাল নকলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

শিক্ষা

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের জন্য কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল

2026-06-19T16:54:39+00:00
2026-06-19T16:54:39+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
শিক্ষা
পাবলিক পরীক্ষায়
ডিজিটাল নকলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড : শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের জন্য কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ফলাফল বা মেধাতালিকায় হ্যাকিং কিংবা অবৈধভাবে পরিবর্তনের মতো অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং জরিমানার বিধান রাখা হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের প্রযুক্তিনির্ভর প্রতারণা রোধে আইনকে সময়োপযোগী করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে পারে। বর্তমান সরকার সেই লক্ষ্যেই শিক্ষাব্যবস্থা পুনর্গঠন করছে বলে জানান তিনি।

এছাড়া সবাইকে উচ্চশিক্ষার দিকে অতিরিক্ত ঝোঁক না দিয়ে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শুধুমাত্র অনার্স-মাস্টার্স নির্ভর শিক্ষা বেকারত্ব বাড়াতে পারে।

মন্ত্রী আরও জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়ে কাজ চলছে, যাতে তরুণরা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: