দুই বছর পর সস্ত্রীক পাসপোর্ট পাচ্ছেন জিএম কাদের

অনলাইন ডেস্ক

রাজনীতি

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শরিফা কাদের প্রায় দুই বছর পর আবারও সাধারণ পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়ায় অগ্রগতি

2026-06-19T16:39:24+00:00
2026-06-19T16:39:24+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
রাজনীতি
দুই বছর পর সস্ত্রীক পাসপোর্ট পাচ্ছেন জিএম কাদের
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:৩৯ পিএম 
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরীফা কাদের। ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শরিফা কাদের প্রায় দুই বছর পর আবারও সাধারণ পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়ায় অগ্রগতি পেয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। সে সময় তারা পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন। তবে দীর্ঘ সময় আবেদন ঝুলে থাকায় তারা পাসপোর্টবিহীন অবস্থায় ছিলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিএম কাদের ও তার স্ত্রীর পাসপোর্ট ইস্যুতে কোনো আপত্তি না থাকার কথা জানিয়ে অধিদফতরে চিঠি পাঠিয়েছে। এর ফলে তাদের পাসপোর্ট ইস্যুর প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে।

পাসপোর্ট অধিদফতরের একটি সূত্র জানায়, পূর্বে গোয়েন্দা প্রতিবেদনে তাদের বিরুদ্ধে একাধিক মামলার তথ্য ও বিভিন্ন অভিযোগের বিষয় উল্লেখ থাকলেও গ্রেপ্তারি পরোয়ানা বা সাজা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া তারা মামলা এড়াচ্ছেন—এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ ছিল।

অধিদফতর আরও জানায়, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দীর্ঘদিন বিষয়টি ঝুলে থাকলেও মন্ত্রণালয়ের সর্বশেষ অনাপত্তির পর এখন পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে আর কোনো প্রশাসনিক বাধা নেই।

অধিদফতরের এক কর্মকর্তা বলেন, মন্ত্রণালয়ের আপত্তি না থাকায় খুব দ্রুতই তাদের পাসপোর্ট ইস্যু করা হবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে এখন আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলেই জিএম কাদের ও তার স্ত্রী নতুন সাধারণ পাসপোর্ট পাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: