প্রধানমন্ত্রীর সঙ্গে চীন ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।বৃহস্পতিবার (১৮

2026-06-18T20:46:42+00:00
2026-06-18T20:46:42+00:00
  শুক্রবার, ১৯ জুন ২০২৬,
৫ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১৯ জুন ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সঙ্গে চীন ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৮:৪৬ পিএম 
প্রধানমন্ত্রীর সঙ্গে চীন ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকগুলোতে বাংলাদেশের সঙ্গে চীন ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি শিক্ষার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২৭ সেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এদিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আশা প্রকাশ করা হয়। বৈঠকে বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ সম্প্রসারণ এবং বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। 

এ ছাড়া ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ খাতে সহযোগিতার প্রস্তাব দেন। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর এভিয়েশন খাতে বিনিয়োগে যুক্তরাজ্যের আগ্রহের কথা জানান তিনি।

দুটি বৈঠকেই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: