‘দুর্ব্যবহার’ করলে আবারও ইরানে বোমা ফেলা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ না নিলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানো হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2026-06-17T21:17:18+00:00
2026-06-17T21:17:47+00:00
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
আন্তর্জাতিক
‘দুর্ব্যবহার’ করলে আবারও ইরানে বোমা ফেলা হবে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:১৭ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৯:১৭ পিএম
সংগৃহীত ছবি
প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ না নিলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানো হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে সম্ভাব্য একটি চুক্তি স্বাক্ষরের মাত্র দুই দিন আগে বুধবার (২১ তিনি এ হুঁশিয়ারি দেন তিনি।

সুইজারল্যান্ডে আগামী শুক্রবার স্বাক্ষর হওয়ার কথা থাকা চুক্তির প্রসঙ্গে জি-৭ সম্মেলনে ট্রাম্প বলেন, এটি কোনো চূড়ান্ত চুক্তি নয়, বরং একটি সমঝোতা স্মারক।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির উপস্থিতিতে তিনি বলেন, চুক্তির শর্ত তার কাছে গ্রহণযোগ্য না হলে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে হামলার পথে যেতে পারে।

ট্রাম্প আরও বলেন, ইরান যদি আগের মতো আচরণ অব্যাহত রাখে, তাহলে তাদের বিরুদ্ধে পুনরায় কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তার ভাষায়, গত ৪৭ বছর ধরে দেশটি নানা ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

গত ২৮ ফেব্রুয়ারি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার নিহত হওয়ার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হয়।

পরিকল্পনা অনুযায়ী, সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের পর শুক্রবার থেকেই দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা নিয়ে আলোচনা শুরু হবে। চুক্তির বিভিন্ন দিক চূড়ান্ত করতে এই আলোচনা প্রায় ৬০ দিন পর্যন্ত চলতে পারে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: