সংসদ ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা চাইলেন জামায়াতের এমপি

অনলাইন ডেস্ক

রাজনীতি

জাতীয় সংসদে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ আবাসিক ফ্ল্যাটে প্রয়োজনীয় গৃহস্থালি সুবিধা যুক্ত করার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মিজানুর

2026-06-17T20:49:52+00:00
2026-06-17T21:14:14+00:00
  বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
রাজনীতি
সংসদ ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা চাইলেন জামায়াতের এমপি
অনলাইন ডেস্ক
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৮:৪৯ পিএম  আপডেট: ১৭.০৬.২০২৬ ৯:১৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমান। ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ আবাসিক ফ্ল্যাটে প্রয়োজনীয় গৃহস্থালি সুবিধা যুক্ত করার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন। এ সময় তিনি সংসদ সদস্যদের আবাসন সুবিধা নিয়ে প্রশ্ন তুলে ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন এবং পর্দা দেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানান।

তিনি বলেন, সংসদ সদস্যদের জন্য বরাদ্দ ফ্ল্যাটগুলোতে এখনো জানালা-দরজার পর্দা স্থাপন করা হয়নি। পাশাপাশি পূর্বে আলোচনা থাকা সত্ত্বেও ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার বিষয়টি বাস্তবায়ন হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ঘটনায় সংসদে আবাসন সুবিধা ও এমপি সুবিধা সংক্রান্ত আলোচনায় নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: