ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

জাতীয়

প্রথমবারের মতো জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের নির্বাহী কমিটির (ইউএনএইচসিআর নির্বাহী কমিটি) ব্যুরোর সভাপতির দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও

2026-06-17T14:56:22+00:00
2026-06-17T14:56:22+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
জাতীয়
ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
প্রথমবারের মতো জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের নির্বাহী কমিটির (ইউএনএইচসিআর নির্বাহী কমিটি) ব্যুরোর সভাপতির দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান এ দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (১৭ জুন) জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৫৯ সালে ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির কার্যক্রম শুরু হওয়ার পর এই প্রথম বাংলাদেশ নির্বাহী কমিটির চার সদস্যবিশিষ্ট ব্যুরোতে স্থান পেল এবং সভাপতির দায়িত্ব গ্রহণ করল। ব্যুরো কমিটির কার্যক্রমে দিকনির্দেশনা দেয় এবং বৈশ্বিক শরণার্থী ও জোরপূর্বক বাস্তুচ্যুতি–সংক্রান্ত বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তুলতে কাজ করে।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর সমর্থনে বাংলাদেশ সর্বসম্মত প্রার্থী হিসেবে মনোনীত হয়। পরে ভিন্ন দুটি আঞ্চলিক গোষ্ঠীর সদস্য আলজেরিয়া ও অস্ট্রিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রার্থিতা সমর্থন করে। পরবর্তীতে নির্বাহী কমিটির ১১০টি সদস্য রাষ্ট্রের সর্বসম্মত সমর্থনে বাংলাদেশ সভাপতির দায়িত্ব লাভ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, এই নির্বাচন বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা ও নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন।

পেশাদার কূটনীতিক নাহিদা সোবহান এর আগে রোম, জেনেভা ও কলকাতায় বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্থায়ী মিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশ মিয়ানমার থেকে বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করছে। এই প্রেক্ষাপটে ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পাওয়া বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: