মদ্যপান করে মাতলামি: বোয়ালখালীতে চারজনকে জরিমানাসহ কারাদণ্ড

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে মদ্যপান করে মাতলামির অভিযোগে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট

2026-06-16T18:12:05+00:00
2026-06-16T18:12:05+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মদ্যপান করে মাতলামি: বোয়ালখালীতে চারজনকে জরিমানাসহ কারাদণ্ড
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:১২ পিএম 
ছবি ভোরের ডাক
চট্টগ্রামের বোয়ালখালীতে মদ্যপান করে মাতলামির অভিযোগে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এ আদালত পরিচালনা করেন। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের সদস্যরা সহযোগিতা করেন।

এর আগে উপজেলার ফুলতল এলাকায় অভিযান চালিয়ে পূর্ব গোমদণ্ডী দাসপাড়ার সুবল বড়ুয়ার ছেলে মৃণাল বড়ুয়া (৪৭), আবুল কালামের ছেলে মো. ওসমান গণি (৪৭), কধুরখীল এলাকার লাল মিয়ার ছেলে ইনতাজুর রহমান (৩৫) এবং পূর্ব কালুরঘাট এলাকার আইয়ুব মিয়ার ছেলে মো. ইকবাল (৩২)-কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় চারটি পৃথক মামলায় প্রত্যেককে ৫০ টাকা করে মোট ২০০ টাকা জরিমানা এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: