হাকিমপুরে অ্যাম্পুল মাদকসহ ৪ জন গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ৩০ পিস অ্যাম্পুল মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, হাকিমপুর থানায় একটি

2026-06-15T15:29:49+00:00
2026-06-15T15:29:49+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
হাকিমপুরে অ্যাম্পুল মাদকসহ ৪ জন গ্রেপ্তার
দিনাজপুর প্রতিনিধি
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:২৯ পিএম 
ছবি ভোরের ডাক
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় ৩০ পিস অ্যাম্পুল মাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, হাকিমপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন হাকিমপুর থানার মামলা নম্বর-১৮, ধারা ৩৬(১) সারণির ৮(খ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ এলাকা) গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম ওরফে শফিকের বাড়ি থেকে ৩০ পিস অ্যাম্পুল মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শফিকুল ইসলাম ওরফে শফিক (৫৫), বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার হাউজিং কলোনি এলাকার মো. মহিদুল ইসলাম (২৭), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পুরাতন বাজার এলাকার মো. শামীম (২৫) এবং মো. মারুফ (২২)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করে গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের পুলিশি প্রহরায় দিনাজপুর আদালতে পাঠানো হয়।

হাকিমপুর উপজেলা থানার ওসি জাকির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: