সাংবাদিক পুত্র মাসুদ স্মরণে বিদ্যালয়ে দোয়া

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার পলাশবাড়ীতে এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালেই ঝরে গেল এক সম্ভাবনাময় তরুণ প্রাণ। ডাব পাড়তে গিয়ে নারিকেল গাছ থেকে পড়ে গুরুতর

2026-06-15T15:11:40+00:00
2026-06-15T15:11:40+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
অপূর্ণ স্বপ্নের বিদায়
সাংবাদিক পুত্র মাসুদ স্মরণে বিদ্যালয়ে দোয়া
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:১১ পিএম 
ছবি ভোরের ডাক
গাইবান্ধার পলাশবাড়ীতে এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালেই ঝরে গেল এক সম্ভাবনাময় তরুণ প্রাণ। ডাব পাড়তে গিয়ে নারিকেল গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছে এসএসসি পরীক্ষার্থী ও সাংবাদিক পুত্র মাসুদ রানা রিফাত (১৭)। তার অকাল মৃত্যুতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (১৫ জুন) দুপুরে প্রমিজ প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে রিফাতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের পরিচালক, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দোয়া মাহফিলে পুত্রহারা বাবা সাংবাদিক শাহ আলম সরকার কান্নাজড়িত কণ্ঠে উপস্থিত সবার কাছে তার প্রিয় সন্তানের জন্য দোয়া কামনা করেন। তার হৃদয়বিদারক আহ্বানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুরো পরিবেশ শোকাভিভূত হয়ে ওঠে।

অপূর্ণ স্বপ্ন আর অগণিত সম্ভাবনা নিয়ে বিদায় নেওয়া মাসুদ রানা রিফাতের স্মৃতি তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে।

গত ৩১ মে সকাল ১১টার দিকে পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রামে নিজ বাড়ির পাশে ডাব পাড়ার জন্য একটি নারিকেল গাছে ওঠে মাসুদ। অসাবধানতাবশত হাত ফসকে নিচে পড়ে গেলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহত মাসুদ রানা রিফাত পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রামের বাসিন্দা এবং পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহ আলম সরকারের কনিষ্ঠ পুত্র। তিনি পলাশবাড়ী প্রমিজ প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুল থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।




Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: