গবেষণা ও উন্নয়ন বিষয়ক সেমিনার আয়োজন করল আইএটি-বুয়েট

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগে শিক্ষা, গবেষণা ও জাতীয় উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব

2026-06-15T14:50:33+00:00
2026-06-15T14:50:33+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
শিক্ষা
এআই যুগে শিক্ষা
গবেষণা ও উন্নয়ন বিষয়ক সেমিনার আয়োজন করল আইএটি-বুয়েট
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:৫০ পিএম 
ছবি ভোরের ডাক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগে শিক্ষা, গবেষণা ও জাতীয় উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি (আইএটি-বুয়েট) “এআই যুগে শিক্ষা, গবেষণা ও উন্নয়ন” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে।

সোমবার (১৫ জুন) বুয়েটের কাউন্সিল ভবনে অনুষ্ঠিত সেমিনারে এআই প্রযুক্তির প্রভাবে একাডেমিক কাঠামো, গবেষণা পদ্ধতি এবং জাতীয় উন্নয়নে এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. একরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবদুল হাসিব চৌধুরী এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর জেনারেল সেক্রেটারি প্রফেসর ড. মো. সাব্বির মোস্তফা খান।

সেমিনারে “এডুকেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য এআই এরা” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. রফিকুল গনি। অনুষ্ঠানের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মহিদুস সামাদ খান।

অনুষ্ঠানে শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন বিশিষ্ট শিক্ষাবিদকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁরা হলেন— প্রফেসর ড. ইকবাল মাহমুদ, প্রফেসর ড. নুরউদ্দিন আহমেদ, প্রফেসর ড. মোহাম্মদ নুরুল ইসলাম এবং প্রফেসর ড. এম. কামাল উদ্দিন।

বক্তারা পাঠ্যক্রমে এআই সংযুক্তি, গবেষণা ও উদ্ভাবন ত্বরান্বিত করা এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে এআই প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে মতামত তুলে ধরেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, শিল্প খাতের পেশাজীবী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

আয়োজকরা জানান, আইএটি-বুয়েট আগামী ১৯-২১ জানুয়ারি ২০২৭ তারিখে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি ২০২৭ (আইক্যাটস-২০২৭) আয়োজন করতে যাচ্ছে। এআই বিষয়ক এই সেমিনার সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: