আশুরা কবে জানা যাবে মঙ্গলবার

ভোরের ডাক ডেস্ক

ধর্ম

হিজরি মহররম মাসের চাঁদ দেখা এবং আশুরা কবে তা ঠিক করতে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা

2026-06-15T14:20:40+00:00
2026-06-15T14:20:40+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
ধর্ম
আশুরা কবে জানা যাবে মঙ্গলবার
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:২০ পিএম 
সংগৃহীত ছবি
হিজরি মহররম মাসের চাঁদ দেখা এবং আশুরা কবে তা ঠিক করতে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে লিখেছে, ওই সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

বাংলাদেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিংবা নির্দিষ্ট টেলিফোন নম্বরে যোগাযোগ করে জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

টেলিফোন নম্বর ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে পালন করেন দিনটি।

এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।



Loading...
Loading...

ধর্ম- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: