ইনজুরি শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

লিওনেল মেসির ইনজুরি নিয়ে সব ধরনের শঙ্কা এখন অনেকটাই কেটে গেছে। আর্জেন্টিনার জাতীয় দলের ক্যাম্পে পুরোদমে অনুশীলন শুরু করেছেন এলএম

2026-06-14T21:03:19+00:00
2026-06-14T21:03:19+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
খেলা
ইনজুরি শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি
ক্রীড়া ডেস্ক
রোববার, ১৪ জুন, ২০২৬, ৯:০৩ পিএম 
ইনজুরি শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি
লিওনেল মেসির ইনজুরি নিয়ে সব ধরনের শঙ্কা এখন অনেকটাই কেটে গেছে। আর্জেন্টিনার জাতীয় দলের ক্যাম্পে পুরোদমে অনুশীলন শুরু করেছেন এলএম টেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। কয়েক দিন আগেও চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন আর্জেন্টাইন সমর্থকরা।

ইন্টার মায়ামির হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। এরপর যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা ক্যাম্পে যোগ দেওয়ার পর শুরুতে তিনি আলাদা অনুশীলন করছিলেন।

আর্জেন্টিনার হয়ে আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে পেনাল্টি থেকে গোলও করেন তিনি। ম্যাচ শেষে মেসি জানান, তিনি এখন অনেকটাই সুস্থ এবং কোনো সমস্যা অনুভব করছেন না। অনুশীলন সেশনেও তার ফিটনেসের উন্নতি স্পষ্টভাবে দেখা গেছে।

রোববার কানসাস সিটি এফসির মাঠে দলের সঙ্গে পূর্ণমাত্রার অনুশীলন করেছেন মেসি। তাকে হাসিখুশি ও স্বাভাবিক ছন্দে দেখা গেছে, কোনো অস্বস্তির লক্ষণ ছিল না।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পাঁচটি বিশ্বকাপের স্মৃতি শেয়ার করেন তিনি। ক্যাপশনে শুধু লেখেন, “২০০৬⚽২০২৬”—যা তার বিশ্বকাপ যাত্রার শুরু ও শেষকে একই ফ্রেমে আনার ইঙ্গিত দেয়।

২০০৬ সালে জার্মানিতে প্রথম বিশ্বকাপে খেলেন রোজারিওর এই তারকা। এরপর ২০১০ দক্ষিণ আফ্রিকা, ২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেন তিনি। ২০২২ আসরে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন মেসি।

২০২৬ বিশ্বকাপ হতে যাচ্ছে মেসির ষষ্ঠ বিশ্বকাপ। এই কীর্তি গড়বেন তিনজন খেলোয়াড়, যার মধ্যে মেসি ছাড়াও আছেন মেক্সিকোর গুইলার্মো ওচোয়া এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে আলজেরিয়া, জর্ডান ও অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

গ্রুপ পর্বে তাদের পরবর্তী ম্যাচ ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। আরেকটি শিরোপার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা, যেখানে আবারও মূল ভরসা মেসি।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: