যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সেই রেফারিকে সুখবর দিল ফিফা

ক্রীড়া ডেস্ক

খেলা

যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারার কারণে বিশ্বকাপ শুরুর আগেই আলোচনায় উঠে আসেন সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আবদুলকাদির আরতান। বিষয়টি নিয়ে

2026-06-14T18:04:08+00:00
2026-06-14T18:05:45+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
খেলা
যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সেই রেফারিকে সুখবর দিল ফিফা
ক্রীড়া ডেস্ক
রোববার, ১৪ জুন, ২০২৬, ৬:০৪ পিএম  আপডেট: ১৪.০৬.২০২৬ ৬:০৫ পিএম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারার কারণে বিশ্বকাপ শুরুর আগেই আলোচনায় উঠে আসেন সোমালিয়ার আন্তর্জাতিক রেফারি ওমর আবদুলকাদির আরতান। বিষয়টি নিয়ে আয়োজকদের সমালোচনার মুখেও পড়তে হয়। আফ্রিকার বর্ষসেরা রেফারির স্বীকৃতি পাওয়া এই কর্মকর্তা গত বছর সোমালিয়ার ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছিলেন। দেশটির কোনো রেফারি এর আগে এমন সম্মান অর্জন করতে পারেননি।

বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ হাতছাড়া হলেও আরতানের জন্য বড় সুখবর দিয়েছে ফিফা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্টে অংশ নিতে না পারলেও তিনি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য নির্ধারিত পূর্ণ পারিশ্রমিক পাবেন। ফিফা তার বেতন পরিশোধের আশ্বাস দিয়েছে।

রেফারিরা সাধারণত বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য কত পারিশ্রমিক পান, তা টুর্নামেন্ট চলাকালে প্রকাশ করা হয় না। প্রতিযোগিতা শেষ হওয়ার পর তাদের অর্থ পরিশোধ করা হয়।

এদিকে আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গে অনুষ্ঠিতব্য উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আরতান। ওই ম্যাচে মুখোমুখি হবে প্যারিস সেন্ট-জার্মেইন ও অ্যাস্টন ভিলা।

নিজ দেশে ফিরে উষ্ণ সংবর্ধনা পাওয়ার পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী এই রেফারি। একই সঙ্গে তিনি ২০৩০ সালের বিশ্বকাপে ম্যাচ পরিচালনার লক্ষ্যও ব্যক্ত করেছেন।

ক্যারিয়ারে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করে আসছেন আরতান। ২০২৫ সালের জুনে তিনি মামেলোদি সানডাউনস ও পিরামিডস এফসির মধ্যকার আফ্রিকান চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দ্বিতীয় লেগে দায়িত্ব পালন করেন।

এর আগে ফিফা তাকে চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও নিয়োগ দিয়েছিল। সেখানে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচসহ মোট তিনটি ম্যাচ পরিচালনা করেন তিনি।

এ ছাড়া বছরের শেষ দিকে আফ্রিকা কাপ অব নেশনসের দুটি গ্রুপ পর্বের ম্যাচেও দায়িত্ব পালন করেন আরতান। ২০২৪ সালের আসরেও তিনি ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।

সূত্র: বিবিসি


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: