কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির সম্ভাব্য একাদশ

খেলা

এবারে বিশ্বকাপের আসরে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে যাচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এই ম্যাচ দিয়ে আবারও একাদশে ফিরতে

2026-06-14T20:41:22+00:00
2026-06-14T20:41:22+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
খেলা
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির সম্ভাব্য একাদশ
রোববার, ১৪ জুন, ২০২৬, ৮:৪১ পিএম 
সংগৃহীত ছবি
এবারে বিশ্বকাপের আসরে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে যাচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এই ম্যাচ দিয়ে আবারও একাদশে ফিরতে যাচ্ছে অভিজ্ঞ বায়ার্ন মিউনিখ অধিনায়ক ম্যানুয়েল নয়্যার।

এবারে বিশ্বকাপের আসরে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে যাচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এই ম্যাচ দিয়ে আবারও দলে ফিরতে পারেন অভিজ্ঞ বায়ার্ন মিউনিখ অধিনায়ক ও গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

রোববার (১৪ জুন) হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে।

গত মাসে বুন্দেসলিগার মৌসুমের শেষ ম্যাচে কাফ ইনজুরিতে (পায়ের পেশির চোট) পড়েছিলেন নয়্যার। ফলে টুর্নামেন্ট শুরুর আগে ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে তিনি মাঠের বাইরে ছিলেন। তবে কোচ ইউলিয়ান নাগেলসম্যান নিশ্চিত করেছেন, নয়্যার এখন সম্পূর্ণ ফিট।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে টানা দুইবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার হতাশা কাটিয়ে এবার ভালো শুরু করতে চায় জার্মানি। তাই কুরাসাওয়ের বিপক্ষে বড় ব্যবধানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করাই কোচ নাগেলসম্যানের লক্ষ্য।

প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল হওয়ায় শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে পারে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অধিনায়ক জশুয়া কিমিচকে রাইট-ব্যাক পজিশনে দেখা যেতে পারে, যদিও তিনি ক্লাব পর্যায়ে সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন।

রক্ষণভাগে তার সঙ্গে থাকতে পারেন জোনাথান তা, বরুসিয়া ডর্টমুন্ডের নিকো শ্লটারবেক এবং আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের নাথানিয়েল ব্রাউন। মিডফিল্ডে আলেকসান্ডার পাভলোভিচের সঙ্গে দেখা যেতে পারে ফেলিক্স নেমেচাকে।

আক্রমণভাগে থাকবেন লেরয় সানে, জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্টজ। তাদের সামনে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন কাই হাভার্টজ।

হাভার্টজ বর্তমানে ভালো ফর্মে আছেন। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও গোল করেছিলেন তিনি।

এক নজরে জার্মানির সম্ভাব্য একাদশ:
ম্যানুয়েল নয়্যার, জশুয়া কিমিচ, জোনাথান তা, নিকো শ্লটারবেক, নাথানিয়েল ব্রাউন, ফেলিক্স নেমেচা, পাভলোভিচ, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, কাই হাভার্টজ।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: