টপ অর্ডারের ব্যর্থতা আবারও ভোগাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। তবে লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৪ রানের লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে স্বাগতিকরা।
রবিবার (১৪ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাটিং করে ২৭৪ রান করেছে বাংলাদেশ।
মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম দিকেই ফেরেন সৌম্য সরকার, মাত্র ২ রান করে। এরপর তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি বড় হয়নি। দলীয় ৬১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
তামিম ১৯ এবং শান্ত ২৪ রানে আউট হন। সেই বিপর্যয় কাটিয়ে ওঠেন লিটন দাস ও তৌহিদ হৃদয়। দুজনের ৯২ রানের গুরুত্বপূর্ণ জুটিতে ইনিংস স্থিতিশীল হয়। লিটন ৪৮ রানে ইনজুরির কারণে মাঠ ছাড়লেও পরে ফিরে এসে ফিফটি পূর্ণ করেন।
মাঝের ওভারে আক্রমণাত্মক ব্যাটিং করেনমোসাদ্দেক হোসেন সৈকত। তার সঙ্গে জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান হৃদয়। হৃদয় ৮৩ রানের দারুণ ইনিংস খেলে ফেরেন, যা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তার প্রথম ওয়ানডে ফিফটি।
শেষ দিকে লিটন ও মোসাদ্দেকের দৃঢ় ব্যাটিংয়ে স্কোরবোর্ডে রান যোগ হয় দ্রুত। মোসাদ্দেক ৫৬ এবং লিটন ৫৮ রানে অপরাজিত থাকেন। তাদের ব্যাটে ভর করে ২৭৪ রানের লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সফল ছিলেনজেভিয়ার বার্টলেট ও বেন ডোয়ারশুইস দুজনই নেন ২টি করে উইকেট। ম্যাট রেনশো নেন একটি উইকেট।
জয়ের জন্য এখন অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের লক্ষ্য ২৭৫ রান।