এইচএসসি পরীক্ষা ঘিরে বোর্ডের ‘অত্যন্ত জরুরি’ নির্দেশনা

অনলাইন ডেস্ক

শিক্ষা

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্রগুলোর জন্য ‘অত্যন্ত জরুরি’ নির্দেশনা জারি করেছে

2026-06-14T18:55:48+00:00
2026-06-14T18:55:48+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
শিক্ষা
এইচএসসি পরীক্ষা ঘিরে বোর্ডের ‘অত্যন্ত জরুরি’ নির্দেশনা
অনলাইন ডেস্ক
রোববার, ১৪ জুন, ২০২৬, ৬:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে পরীক্ষা কেন্দ্রগুলোর জন্য ‘অত্যন্ত জরুরি’ নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষাকেন্দ্রগুলোকে সিসিটিভি ক্যামেরার বিস্তারিত তথ্য এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৪ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রগুলোর সিসিটিভি কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের স্বার্থে ডিভিআর ও এনভিআর-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে। একইসঙ্গে প্রতিটি কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড এবং সংশ্লিষ্ট ডিভাইসের সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য আগামী ২১ জুনের মধ্যে বোর্ডে পাঠাতে হবে।

এসব তথ্য [email protected] ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ই-মেইলের বিষয় হিসেবে ‘CCTV EIIN Number’ লিখতে হবে। উদাহরণ হিসেবে ‘CCTV 888888’ উল্লেখ করা হলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিজেদের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করতে হবে।

বোর্ড জানিয়েছে, এবারও এইচএসসি ও সমমানের সব পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোর প্রযুক্তিগত সক্ষমতা ও নজরদারি ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।

এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য পরীক্ষার সময়সূচি অনুসরণ, প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণসহ মোট ৩৫টি নির্দেশনা জারি করা হয়েছে।

বোর্ডের পক্ষ থেকে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব কেন্দ্রকে অনুরোধ জানানো হয়েছে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: