ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলেকজান্ডার পুশকিনের ২২৭তম জন্মবার্ষিকী ও রুশ ভাষা দিবস উদযাপন

ভোরের ডাক ডেস্ক

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক রুশ সাহিত্যের জনক আলেকজান্ডার পুশকিনের ২২৭তম জন্মবার্ষিকী এবং রুশ ভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও উদযাপন

2026-06-14T16:28:05+00:00
2026-06-14T16:28:05+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
শিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলেকজান্ডার পুশকিনের ২২৭তম জন্মবার্ষিকী ও রুশ ভাষা দিবস উদযাপন
ভোরের ডাক ডেস্ক
রোববার, ১৪ জুন, ২০২৬, ৪:২৮ পিএম 
ছবি ভোরের ডাক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক রুশ সাহিত্যের জনক আলেকজান্ডার পুশকিনের ২২৭তম জন্মবার্ষিকী এবং রুশ ভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৪ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খেলভনয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, আলেকজান্ডার পুশকিন আধুনিক রুশ সাহিত্যের জনক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। তাঁর সাহিত্যকর্ম মানবিক মর্যাদা, স্বাধীনতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক পরিচয়ের চেতনায় সমৃদ্ধ, যা আজও বিশ্বজুড়ে পাঠকদের অনুপ্রাণিত করে। তিনি বলেন, পুশকিন দিবস উদযাপন কেবল একজন মহান সাহিত্যিককে স্মরণ নয়, বরং বিশ্বের অন্যতম সমৃদ্ধ ভাষা রুশ ভাষারও উদযাপন। ভাষা বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও সহযোগিতার সেতুবন্ধন হিসেবে কাজ করে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করে আসছে। সাহিত্যচর্চা, ভাষা শিক্ষা এবং জ্ঞানভিত্তিক বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিকাশে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে রাশিয়ান হাউসের অবদানের প্রশংসা করেন এবং রুশ ভাষা ও সাহিত্য অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

বিশেষ অতিথি আলেকজান্দ্রা এ. খেলভনয় বলেন, রুশ ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি বিশ্বমানের বিজ্ঞান, সাহিত্য ও প্রযুক্তির বিশাল ভাণ্ডারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ দ্বার। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রুশ ভাষা শিক্ষা উচ্চশিক্ষা, গবেষণা এবং পেশাগত উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করে। তিনি আরও বলেন, রাশিয়া সরকারের বৃত্তির মাধ্যমে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে রুশ ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই এবং রাশিয়ান হাউসের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: