ডিজিটাল প্রযুক্তির দ্রুত অগ্রযাত্রা বিশ্বব্যাপী কর্মক্ষেত্রের ধরনকে পরিবর্তন করছে: চুয়েট ভিসি

চুয়েট প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, বর্তমান যুগে একাডেমিক সনদ সফলতার

2026-06-14T15:25:26+00:00
2026-06-14T15:25:26+00:00
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৫ জুন ২০২৬
শিক্ষা
চুয়েটে তিনদিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট-২০২৬ সম্পন্ন
ডিজিটাল প্রযুক্তির দ্রুত অগ্রযাত্রা বিশ্বব্যাপী কর্মক্ষেত্রের ধরনকে পরিবর্তন করছে: চুয়েট ভিসি
চুয়েট প্রতিনিধি
রোববার, ১৪ জুন, ২০২৬, ৩:২৫ পিএম 
ছবি ভোরের ডাক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, বর্তমান যুগে একাডেমিক সনদ সফলতার নিশ্চয়তা দেয় না। চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিক্স, অটোমেশন, রোবোটিক্স এবং ডিজিটাল প্রযুক্তির দ্রুত অগ্রযাত্রা বিশ্বব্যাপী কর্মক্ষেত্রের ধরনকে পরিবর্তন করছে। ফলে আজকের শিক্ষার্থীদের কেবল জ্ঞান অর্জন করলেই চলবে না, তাদের হতে হবে উদ্ভাবনী, অভিযোজনক্ষম এবং বহুমাত্রিক দক্ষতার অধিকারী।

তিনি আরও বলেন, জাতীয় উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে দক্ষ মানবসম্পদ তৈরির কোনো বিকল্প নেই। তিনি বিশ্বাস করেন, চুয়েটের শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও কর্মদক্ষতার মাধ্যমে দেশ ও বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

গত ১৩ জুন (শনিবার) ২০২৬ খ্রিঃ বিকেলে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সাবেক উপ-উপাচার্য ও ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। সভাপতিত্ব করেন চুয়েট ক্যারিয়ার ক্লাবের সভাপতি দিব্য জ্যোতি ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী আবিদুর রহমান ও তাহসিন প্রিতি।

উল্লেখ্য, চুয়েট ক্যারিয়ার ক্লাবের আয়োজনে তিনদিনব্যাপী ‘ক্যারিয়ার ফেস্ট-২০২৬’ এর প্রথম দিনে অনুষ্ঠিত হয় হুয়াওয়ে টেকনিক্যাল সেশন ও জব এক্সাম। দ্বিতীয় দিনে কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড ওপেনিং। এছাড়া ওই দিনের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল রবি আজিয়াটা লিমিটেডের টেকনিক্যাল সেশন, প্রেজেন্টএক্স সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড, বিসিএস বিষয়ক সেশন, কর্পোরেট সেশন এবং ব্যাংক জব প্রস্তুতি বিষয়ক সেশন।

তৃতীয় ও শেষ দিনে বাস্কেটবল গ্রাউন্ডে ১০টিরও বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। একই সঙ্গে কেন্দ্রীয় অডিটোরিয়ামে উচ্চশিক্ষা বিষয়ক সেশন, কর্পোরেট সফট স্কিল সেশন এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে “ক্যারিয়ার ফেস্ট-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে টাইটেল স্পন্সর ছিল এন. মোহাম্মদ গ্রুপ, কো-স্পন্সর এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, প্যাভিলিয়ন স্পন্সর মুসপানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং প্লাটিনাম স্পন্সর ইস্পাহানি গ্রুপ।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: