শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও উদ্ভাবনমুখী করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

শিক্ষা

শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন ও সময়োপযোগী করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।শনিবার (১৩

2026-06-13T19:23:18+00:00
2026-06-13T19:23:18+00:00
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
রবিবার, ১৪ জুন ২০২৬
শিক্ষা
শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও উদ্ভাবনমুখী করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৭:২৩ পিএম 
সংগৃহীত ছবি
শিক্ষাব্যবস্থাকে আধুনিকায়ন ও সময়োপযোগী করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রচলিত মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে এসে এখন সময় এসেছে ইনোভেশন, স্টার্টআপ ও প্রজেক্টভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাকে আনন্দময় ও দক্ষতাভিত্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করা সম্ভব হয়। একইসঙ্গে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা খাতে বাজেট ও বিনিয়োগ বাড়ানো হচ্ছে।

তিনি জানান, শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও শিক্ষানুরাগীদেরও জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষক ছাড়াও সেরা শিক্ষানুরাগীদের রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: