হাইভোল্টেজ ম্যাচে জয়হীন ব্রাজিল, পয়েন্ট ভাগ মরক্কোর সঙ্গে

ক্রিয়া ডেস্ক

খেলা

কাগজে-কলমে শক্তি কিংবা বিশ্বমঞ্চের অতীত ঐতিহ্য—কোনোটিই মাঠের খেলায় পার্থক্য গড়ে দিতে পারেনি। উত্তর আমেরিকা বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ড্র দিয়ে নিজেদের

2026-06-14T06:30:23+00:00
2026-06-14T06:42:45+00:00
  রবিবার, ১৪ জুন ২০২৬,
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
রবিবার, ১৪ জুন ২০২৬
খেলা
হাইভোল্টেজ ম্যাচে জয়হীন ব্রাজিল, পয়েন্ট ভাগ মরক্কোর সঙ্গে
ক্রিয়া ডেস্ক
রোববার, ১৪ জুন, ২০২৬, ৬:৩০ এএম  আপডেট: ১৪.০৬.২০২৬ ৬:৪২ এএম
সংগৃহীত ছবি

কাগজে-কলমে শক্তি কিংবা বিশ্বমঞ্চের অতীত ঐতিহ্য—কোনোটিই মাঠের খেলায় পার্থক্য গড়ে দিতে পারেনি। উত্তর আমেরিকা বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ড্র দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে ব্রাজিল ও মরক্কো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়।


বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে ব্রাজিল। ম্যাচের ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে যায় সেলেসাওরা। তবে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোলে সমতায় ফিরে বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


নেইমারকে ছাড়া মাঠে নামা ব্রাজিল শুরুতে ছিল কিছুটা ছন্নছাড়া। অন্যদিকে গোছানো ফুটবল খেলতে থাকা মরক্কো ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোলের সুযোগ তৈরি করে। বাম প্রান্ত দিয়ে গড়ে তোলা আক্রমণে ব্রাজিলের ডি-বক্সে বল পান তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। তিনি শট নিলেও শেষ মুহূর্তে বাধা হয়ে দাঁড়ান ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।


মরক্কোর শুরুর দাপট সামলে ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে ব্রাজিল। এক পর্যায়ে কাউন্টার অ্যাটাক থেকে দারুণ সুযোগও তৈরি হয় তাদের। সতীর্থের লফটেড পাসে ভালো অবস্থানে বল পেলেও ইগর থিয়াগো ঠিকমতো সংযোগ করতে না পারায় সুযোগ হাতছাড়া হয়।


এরই মধ্যে ম্যাচের ২১তম মিনিটে কাঙ্ক্ষিত লিড পেয়ে যায় মরক্কো। ব্রাহিম দিয়াজের চমৎকার পাস থেকে বল পেয়ে ব্রাজিলের জালে বল জড়ান ফরোয়ার্ড ইসমাইল সাইবারি।


তবে গোল হজমের পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। ম্যাচের ৩২তম মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। বাম প্রান্ত থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে শক্তিশালী শটে গোল করেন তিনি। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো ঝাঁপিয়েও বল ঠেকাতে পারেননি।


১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধেও উভয় দল বেশ কয়েকটি আক্রমণ চালায়। তবে কোনো দলই আর গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে কার্লো আনচেলোত্তির ব্রাজিল ও মরক্কো।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: