বিশ্বকাপ খেলতে নামার আগে যে বার্তা দিলেন নেইমার

খেলা

বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামতে না পারলেও দলের প্রতি সমর্থন ও আত্মবিশ্বাসের বার্তা দিয়েছেন নেইমার জুনিয়র। মরক্কোর বিপক্ষে

2026-06-13T17:43:24+00:00
2026-06-13T17:44:04+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
খেলা
বিশ্বকাপ খেলতে নামার আগে যে বার্তা দিলেন নেইমার
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৪৩ পিএম  আপডেট: ১৩.০৬.২০২৬ ৫:৪৪ পিএম
সংগৃহীত ছবি
বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামতে না পারলেও দলের প্রতি সমর্থন ও আত্মবিশ্বাসের বার্তা দিয়েছেন নেইমার জুনিয়র। মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি প্রস্তুত।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করে নেইমার সংক্ষিপ্ত বার্তায় আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন। যদিও চোটের কারণে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে না, তবুও দলের সঙ্গে তার সম্পৃক্ততা অব্যাহত রয়েছে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানান, নেইমার সুস্থ হয়ে ওঠার জন্য নিবিড়ভাবে কাজ করছেন এবং আগামী সপ্তাহে তিনি পূর্ণাঙ্গ দলীয় অনুশীলনে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।

আনচেলত্তি আরও বলেন, নেইমার কেবল তার অসাধারণ ফুটবল দক্ষতার জন্যই নয়, বরং অভিজ্ঞতার কারণেও দলের জন্য গুরুত্বপূর্ণ। তার উপস্থিতি তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে এবং নেতৃত্ব দিতে সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময় রোববার ভোরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গ্রুপ ‘সি’-এর ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল। নেইমার না থাকলেও জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় সেলেসাওরা।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: