ঢাকার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের সদস্যসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক।
গ্রেপ্তারকৃতরা হলেন— দোহার ঘাটার মিরাজের ছেলে সোহাগ (১৯), একই এলাকার মো. রফিকের ছেলে নিরব (২০), সামির মৃধার ছেলে মো. সাইরাজ (১৮), মো. শহিদের ছেলে মোহাম্মদ আলী (১৮), মধ্য লটাখোলার মো. জয়নালের ছেলে সাইদুল ইসলাম (১৯), একই এলাকার সামছুদ্দিন বেপারীর ছেলে মাসুম ইকরাম উজ্জল (৩৩), পশ্চিমচরের আ. সামাদ খানের ছেলে মো. সবুজ খান (২৫), বড় রামনাথপুরের মৃত মোহন চোকদারের ছেলে দুদু মিয়া (৫৫), জামালচরের মৃত জামাল খার ছেলে মো. কামাল (২০), একই এলাকার মৃত জালাল খার ছেলে মো. জলিল (২৪) এবং নবাবগঞ্জের সুপরিয়ার খোকনের ছেলে মনির হোসেন (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে দোহার থানার এসআই কৃষ্ণ পোদ্দার ও এএসআই সোহরাব হাসান তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে চোর চক্রের সদস্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত এবং পূর্বের মামলার আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়। এ সময় চোরাইকৃত ২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।
ওসি আবু বক্কর সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।