শিবচরে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

সারাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলার উৎরাইল প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের

2026-06-13T15:14:27+00:00
2026-06-13T15:14:27+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
শিবচরে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব
শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:১৪ পিএম 
ছবি ভোরের ডাক
মাদারীপুরের শিবচর উপজেলার উৎরাইল প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে এ উৎসবের আয়োজন করা হয়।

জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে পাঠদান কার্যক্রম শুরু করে উৎরাইল প্রি-ক্যাডেট স্কুল। গ্রামের শিশুদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মোসলেহ আলম চৌধুরী।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নিয়মিত পাঠদানের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলতে বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় মধুমাস উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হয় ফল উৎসবের। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উৎসবে অংশ নেওয়া কয়েকজন অভিভাবক বলেন, ফল উৎসবের মাধ্যমে শিশুরা দেশীয় বিভিন্ন ফল সম্পর্কে জানতে পারছে এবং এসব ফলের পুষ্টিগুণ সম্পর্কে ধারণা অর্জন করছে। পাশাপাশি গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কেও তাদের সচেতন করা হচ্ছে। গ্রামের একটি বিদ্যালয়ে এমন ব্যতিক্রমী আয়োজন সত্যিই প্রশংসনীয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মীর বলেন, পড়াশোনার পাশাপাশি আমরা শিশুদের মানসিক বিকাশ, আদব-কায়দা, সুন্দর আচরণ ও ভালো অভ্যাস গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দিচ্ছি। দেশীয় সংস্কৃতির সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে এবং মধুমাস উদযাপনের অংশ হিসেবে এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা এতে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: