ভৈরবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

ভৈরবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধান উপদেষ্টা তারেক রহমানের উদ্যোগে সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায়

2026-06-13T15:09:27+00:00
2026-06-13T15:09:27+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
ভৈরবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:০৯ পিএম 
ছবি ভোরের ডাক
ভৈরবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধান উপদেষ্টা তারেক রহমানের উদ্যোগে সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে শনিবার (১৩ জুন) দুপুরে ভৈরব পৌর এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে শহরের আব্দুল আজিজ মাতৃসদন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং রেলওয়ে স্টেশন সড়কের পাশে ২৫০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে এম মামুনুর রশিদ বলেন, প্রধান উপদেষ্টার নির্বাচনী এজেন্ডা বাস্তবায়ন এবং তাঁর উদ্যোগে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আজ ভৈরবে ২৫০টি গাছের চারা রোপণ করা হয়েছে। চলতি জুন মাসের মধ্যেই আরও ৭৫০টি চারা রোপণ করা হবে।

তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, চারাগুলোকে টিকিয়ে রাখার জন্যও সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এ লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, পৌর প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, লাইসেন্স ইন্সপেক্টর মো. আক্তারুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক নাছিমা বেগমসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: