সিংড়ায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাদেশ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির

2026-06-13T15:06:35+00:00
2026-06-13T15:06:35+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
সিংড়ায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:০৬ পিএম 
ছবি ভোরের ডাক
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে নাটোরের সিংড়ায়।

শনিবার দুপুরে উপজেলার দমদমা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি মিলন হোসেন মাস্টার, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদত হোসেন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেটসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক বনায়নের প্রতিনিধি, পরিবেশকর্মী এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নানা সংকট মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের গৃহীত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও জানান, এ কর্মসূচির আওতায় সিংড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশ এবং জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: