দিন-রাত দুই শিফটে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করবেন : ডিএনসিসি

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১০টি অঞ্চলে এখন থেকে পরিচ্ছন্নতাকর্মীরা দিবা ও রাত্রি—দুই

2026-06-12T19:39:32+00:00
2026-06-12T19:40:26+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
রাজধানী
দিন-রাত দুই শিফটে পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করবেন : ডিএনসিসি
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:৩৯ পিএম  আপডেট: ১২.০৬.২০২৬ ৭:৪০ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন ১০টি অঞ্চলে এখন থেকে পরিচ্ছন্নতাকর্মীরা দিবা ও রাত্রি—দুই শিফটে কাজ করবেন বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (১২ জুন) এক সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও গতিশীল করতে ডিএনসিসির ২৬টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি বাসাবাড়ি থেকে বর্জ্য অপসারণে ব্যবহৃত প্রচলিত ভ্যান সার্ভিসকে সিটি করপোরেশনের ব্যবস্থাপনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, প্রধান সড়কগুলোতে পড়ে থাকা বর্জ্য দ্রুত অপসারণে কুইক রেসপন্স টিম (QRT) ও মোবাইল টিম গঠন করা হয়েছে। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে কোথাও যাতে বর্জ্যের স্তূপ জমে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত সব যানবাহন ও যন্ত্রপাতির শতভাগ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি আধুনিক কম্প্যাক্টর ট্রাক, হুক-লিফট ট্রাকসহ নতুন যান-যন্ত্রপাতি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বর্জ্য অপসারণ ব্যবস্থা আরও দ্রুত ও আধুনিক হবে।

বর্জ্য পৃথকীকরণ ও সুষ্ঠু সংগ্রহ ব্যবস্থাকে উৎসাহিত করতে পরীক্ষামূলকভাবে ২৫০টি সবুজ ও ২৫০টি হলুদ রঙের মোট ৫০০টি প্লাস্টিক বিন বিতরণ করা হয়েছে। এছাড়া ৫০ হাজার পিস পলিব্যাগও বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পের আওতায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। প্রতিদিন প্রায় ৩ হাজার টন কঠিন বর্জ্য ব্যবহার করে সর্বোচ্চ ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং ওয়ার্ডভিত্তিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্ধারিত স্থান ছাড়া কোথাও ময়লা-আবর্জনা ফেলা যাবে না। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমেই ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়ন সম্ভব।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: