লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর মগবাজারে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আবেদন করার ঘোষণা দিয়েছে আদ্-দ্বীন

2026-06-12T16:14:56+00:00
2026-06-12T16:14:56+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
রাজধানী
লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৪:১৪ পিএম 
বক্তব্য রাখছেন আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল। ছবি : সংগৃহীত
রাজধানীর মগবাজারে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আবেদন করার ঘোষণা দিয়েছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

শুক্রবার (১২ জুন) দুপুরে মগবাজারে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর যে সিদ্ধান্ত দিয়েছে, তা তারা যথাযথভাবে মেনে চলবেন। একইসঙ্গে রোগীদের সেবা কার্যক্রম যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

হাসপাতাল পরিচালক আরও জানান, সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, জনস্বার্থ বিবেচনায় সরকার হাসপাতালের কার্যক্রম চালু রাখার অনুমতি দেবে।

তিনি বলেন, যে ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়েছে, সেটি ইতোমধ্যে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ওই ওয়ার্ডে আগামী তিন মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোগীদের স্থানান্তরের বিষয়ে তিনি জানান, দ্রুত সময়ে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে এ প্রক্রিয়ায় কোনো রোগীর ক্ষতি না হয়—সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: