বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে জামায়াতের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

রাজধানী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ

2026-06-11T21:08:04+00:00
2026-06-11T21:09:15+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
রাজধানী
বাজেটকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে জামায়াতের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:০৮ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ৯:০৯ পিএম
ছবি : ভিডিও থেকে নেওয়া
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিল বের করে দলটি।

মিছিল থেকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ হিসেবে অভিহিত করা হয়।

বিক্ষোভকারীরা বাজেটের বিভিন্ন দফার তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দেন এবং বাজেট প্রত্যাহার ও জনগুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে বিক্ষোভকারীরা রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: