ডিএমপিতে তিন যুগ্ম কমিশনারের নতুন দায়িত্ব

অনলাইন ডেস্ক

রাজধানী

ঢাকা মহানগর পুলিশের (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বুধবার (১০ জুন) ডিএমপি কমিশনার

2026-06-11T19:15:12+00:00
2026-06-11T19:42:07+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
রাজধানী
ডিএমপিতে তিন যুগ্ম কমিশনারের নতুন দায়িত্ব
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৭:১৫ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ৭:৪২ পিএম
সংগৃহীত ছবি
ঢাকা মহানগর পুলিশের (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। বুধবার (১০ জুন) ডিএমপি কমিশনার মো. মশিউল আলমের স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, যুগ্ম পুলিশ কমিশনার মো. খালিদুল হক হাওলাদারকে যুগ্ম পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) পদে পদায়ন করা হয়েছে।

এছাড়া এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের চলতি দায়িত্বে থাকা যুগ্ম পুলিশ কমিশনার আ স ম শামসুর রহমান ভূঁঞাকে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির এই রদবদলকে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: