খুলনায় দুর্বৃত্তের গুলিতে বিএনপির নেতা রফিকুল ইসলাম গাজী (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) দুপুরে লবণচরা থানার মাথাভাঙা এলাকায় ঘটনাটি ঘটে। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে তড়িঘড়ি করে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রফিকুল ইসলাম গাজী লবণচরার মাথাভাঙ্গা কাজীপাড়া এলাকার ব্যবসায়ী রতন গাজীর ছেলে। রফিকুল ইসলাম গাজী দুপুরে বাজারে একটি দোকানে বসে থাকা অবস্থায় হেলমেট পড়া অবস্থায় দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি করলে তার পেটে বৃদ্ধ হয়।
এ ঘটনার পর পর লবণচরা থানার ওসি মোশারফ হোসেনসহ তার সহ-সঙ্গীয় ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর পরই এলাকার সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ বলছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জানা যায়, নিহত রফিকুল ইসলাম গাজী বটিয়াঘাটা উপজেলার বিএনপির আহবায়ক কমিটির সদস্য। নিহত রফিকুল ইসলাম কাজী লবণচরা থানা এলাকার লোকজন তাকে ‘ঢাকাইয়া রফিক’ ও ‘টাইগার রফিক’ নামে চেনে।