কৃষিতে বরাদ্দ বাড়ল ৬২০৯ কোটি টাকা

ভোরের ডাক ডেস্ক

বাণিজ্য

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি ও খাদ্য নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য নতুন বাজেটে কৃষি, খাদ্য এবং মৎস্য ও

2026-06-11T21:00:27+00:00
2026-06-11T21:00:27+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
বাণিজ্য
কৃষিতে বরাদ্দ বাড়ল ৬২০৯ কোটি টাকা
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:০০ পিএম 
ফাইল ছবি
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি ও খাদ্য নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য নতুন বাজেটে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে, যা জিডিপির ০.৬৩ শতাংশ। গত বছরের তুলনায় এবার এই খাতে ৬২০৯ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৩৭ হাজার ১২৬ কোটি টাকা (জিডিপির ০.৬১ শতাংশ)।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সরকারের অন্যতম অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক পরিবর্তন আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে ১০০ উপজেলায় ৪২.৫ লক্ষ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে এবং পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা প্রতি বছর একবার ২,৫০০ টাকা নগদ সহায়তা পাবেন। এ খাতে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ৬২ কোটি ৫০ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ, সার ও উপকরণ সহায়তা অব্যাহত রয়েছে।

কৃষি যান্ত্রিকীকরণ, কোল্ড স্টোরেজ সম্প্রসারণ, কৃষিপণ্যের বহুমুখীকরণ এবং কৃষক ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাল খনন কর্মসূচিও পুনরায় চালু করা হয়েছে।

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি খাদ্যশস্য ধারণক্ষমতা ২৪.৫০ লক্ষ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪১.২৯ লক্ষ মেট্রিক টন করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লক্ষ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হচ্ছে।

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২০২৬-২৭ অর্থবছরে ৫৬ লক্ষ ৩৫ হাজার মেট্রিক টন উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। ১৫ লক্ষ জেলে পরিবারকে ভিজিএফ সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্য বিমা স্কিম ও খামার যান্ত্রিকীকরণের পরিকল্পনাও রয়েছে।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: