আসিয়ান কূটনীতিকদের বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাংলাদেশে কর্মরত আসিয়ানভুক্ত (আসিয়ান) দেশসমূহের কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত আসিয়ান ঢাকা কমিটি (এডিসি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৃহস্পতিবার বাংলাদেশ স্পেশাল

2026-06-11T17:01:16+00:00
2026-06-11T17:01:16+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
জাতীয়
আসিয়ান কূটনীতিকদের বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:০১ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশে কর্মরত আসিয়ানভুক্ত (আসিয়ান) দেশসমূহের কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত আসিয়ান ঢাকা কমিটি (এডিসি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৃহস্পতিবার বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (বিএসইজেড) পরিদর্শন করেছে।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও এডিসি-এর চেয়ারপারসন মিসেস লিস্তিয়াওয়াতি নেতৃত্বাধীন ১৮ সদস্যের প্রতিনিধিদলে ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং অন্যান্য কূটনৈতিক কর্মকর্তারা অংশ নেন।

পরিদর্শনকালে প্রতিনিধিদল প্রথমে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগকারী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের কারখানা ঘুরে দেখেন। সেখানে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কর্মসংস্থান সৃষ্টিতে তাদের অবদান সম্পর্কে অবহিত করা হয়। পরে তারা জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর্টনচোর বাংলাদেশ লিমিটেড পরিদর্শন করেন এবং শতভাগ রপ্তানিমুখী উইগ উৎপাদন কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ করেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে বিএসইজেডের কনফারেন্স কক্ষে আয়োজিত এক উপস্থাপনা সভায় প্রতিনিধিদলের সামনে জোনটির সার্বিক অগ্রগতি, বিনিয়োগ সুবিধা, অবকাঠামোগত সক্ষমতা এবং বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় বিনিয়োগ সম্ভাবনা, শিল্পায়ন, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রায় এক হাজার একর জমির ওপর গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন দেশের প্রথম জি-টু-জি (জি২জি) ভিত্তিক অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাপানের সুমিতোমো করপোরেশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্পটি আন্তর্জাতিক মানের শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।

জাইকার সহযোগিতায় এবং বাংলাদেশ সরকারের প্রায় ২ হাজার ৫৮২ কোটি টাকার প্রকল্পের মাধ্যমে ভূমি উন্নয়ন, সংযোগ সড়ক নির্মাণ, বিদ্যুৎ ও গ্যাস সংযোগসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ অঞ্চলে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের জাপানি বিনিয়োগ আসবে, যা দক্ষ জনশক্তি সৃষ্টি ও প্রযুক্তি স্থানান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে বিএসইজেডে বিভিন্ন দেশি-বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নির্মাণকাজ চলমান রয়েছে এবং তিনটি শিল্পপ্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। উন্নত অবকাঠামো, নিরবচ্ছিন্ন ইউটিলিটি সুবিধা, দক্ষ মানবসম্পদ এবং বিনিয়োগবান্ধব নীতিমালার কারণে জোনটি আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ক্রমেই আকর্ষণীয় হয়ে উঠছে।

সফরে উপস্থিত ছিলেন সরকারের অতিরিক্ত সচিব ও বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সালেহ আহমেদ, বিএসইজেডের ব্যবস্থাপনা পরিচালক চিহারু তাগাওয়া এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সরকারের উপসচিব মোহাম্মদ জাকারিয়া মিঠু।

অনুষ্ঠানে সালেহ আহমেদ বলেন, আসিয়ানভুক্ত দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধিদের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও আসিয়ান অঞ্চলের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পায়নের ক্ষেত্র সম্প্রসারিত হবে।

তিনি আরও বলেন, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে এ ধরনের আন্তর্জাতিক সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া আসিয়ানভুক্ত অন্য কোনো দেশ অনুরূপ জি-টু-জি ভিত্তিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনে আগ্রহী হলে বাংলাদেশ সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: