রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে বৈঠক করবে ইসি

অনলাইন ডেস্ক

জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তফসিল ঘোষণার

2026-07-26T17:38:25+00:00
2026-07-26T17:38:25+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে বৈঠক করবে ইসি
অনলাইন ডেস্ক
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৫:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

রবিবার (২৬ জুলাই) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রচলিত বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সে অনুযায়ী ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হবে।

এর আগে একই দিন সিইসির কার্যালয়ে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনির্ধারিত বৈঠকে বসেন প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিব। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত আইন ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, তফসিল ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে প্রথমে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে। এরপর সংসদ সচিবালয় থেকে সংসদ সদস্যদের নামের তালিকা সংগ্রহ করে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। সেই ভোটার তালিকার ভিত্তিতেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সংবিধান ও প্রচলিত বিধান অনুযায়ী, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাই ভোটার তালিকা প্রণয়ন ও তফসিল ঘোষণার আগে সংসদ সচিবালয়ের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করে থাকে নির্বাচন কমিশন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: