অর্থনীতি পুনরুদ্ধারে কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য সামনে রেখে বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক পুনরুদ্ধারে জোর দিচ্ছে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার

2026-07-26T20:05:00+00:00
2026-07-26T20:05:00+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
জাতীয়
অর্থনীতি পুনরুদ্ধারে কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : শামা ওবায়েদ
অনলাইন ডেস্ক
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৮:০৫ পিএম 
সংগৃহীত ছবি
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য সামনে রেখে বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক পুনরুদ্ধারে জোর দিচ্ছে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, প্রয়োজনীয় বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে সরকার অর্থনৈতিক কূটনীতিকে অগ্রাধিকার দিচ্ছে এবং অতীতের অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে টেকসই প্রবৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে কাজ করছে। ফ্যাসিবাদী আমলে অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছিল। সেখান থেকে পুনরুদ্ধার করা হচ্ছে। অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার।’

রবিবার (২৬ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। শামা ওবায়েদ বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। এখন সরকার অর্থনীতিকে শক্তিশালী করতে বিদেশি বিনিয়োগ জোরদারের চেষ্টা করছে।

তিনি বলেন, ব্লু ইকোনমিতে ইউরোপের দেশগুলো বিনিয়োগ করতে চায়। এ বিষয়ে আলোচনা হচ্ছে। দিনক্ষণ, চাঁদ দেখে বিনিয়োগ হবে না, বিনিয়োগ প্রক্রিয়া চলছে। জ্বালানি, ব্লু ইকোনমিক, পোশাকসহ বেশ কিছু খাতে বিনিয়োগ চায় বাংলাদেশ, পশ্চিমাদেরও আগ্রহ আছে।


  বিষয়:   অর্থনীতি  পুনরুদ্ধার  কূটনীতি  জোর দিচ্ছে সরকার  শামা ওবায়েদ 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: