বঙ্গভবনের অধ্যায় শেষ, গুলশানের বাসায় ফিরলেন মো. সাহাবুদ্দিন

অনলাইন ডেস্ক

জাতীয়

রাষ্ট্রপতির দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেওয়ার পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।তিনি রবিবার (২৬ জুলাই) বিকেল ৩টার

2026-07-26T18:45:51+00:00
2026-07-26T18:45:51+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
জাতীয়
বঙ্গভবনের অধ্যায় শেষ, গুলশানের বাসায় ফিরলেন মো. সাহাবুদ্দিন
অনলাইন ডেস্ক
রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৬:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতির দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নেওয়ার পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

তিনি রবিবার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে গুলশানের ১২৩ নম্বর সড়কের নিজ বাড়ি ‘গ্রিন ভিলা’য় পৌঁছান।

এর আগে দুপুর ২টা ২৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মো. সাহাবুদ্দিন বঙ্গভবন থেকে গুলশানের উদ্দেশে রওয়ানা হন।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য তিনি নির্বাচিত হলেও তিন বছর তিন মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করেন। রবিবার বঙ্গভবন ছাড়ার মাধ্যমে তার এই দীর্ঘ রাজকীয় অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। ২৪ জুলাই তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।


  বিষয়:   বঙ্গভবনের অধ্যায় শেষ  গুলশানের বাসায় ফিরলেন 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: