ইরাকে বাস উল্টে আগুন, নিহত ২১ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছে একটি যাত্রীবাহী বাস উল্টে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২১ জন নিহত

2026-06-09T19:38:36+00:00
2026-06-09T19:38:36+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরাকে বাস উল্টে আগুন, নিহত ২১ যাত্রী
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৭:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছে একটি যাত্রীবাহী বাস উল্টে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং আহত হয়েছেন আরও ১৯ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

রোববার (৭ জুন) নাসিরিয়া-বসরা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এরপর মুহূর্তের মধ্যেই যানটিতে আগুন ছড়িয়ে পড়ে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বাসটি উল্টে যাওয়ার পর আগুন লাগার কারণে হতাহতের সংখ্যা বেড়ে যায়। নিহতদের মধ্যে কয়েকজনের মৃতদেহ মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় পরিচয় শনাক্তের কাজও চলছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের অনেকেই গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে এবং জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি ঘটনার কারণ অনুসন্ধানে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত এবং দুর্ঘটনার বিস্তারিত প্রতিবেদন দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরাকে সড়ক দুর্ঘটনা একটি দীর্ঘদিনের সমস্যা। অতিরিক্ত গতি, দুর্বল অবকাঠামো এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়নের অভাবের কারণে দেশটিতে প্রতিবছর বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনা ঘটে। তথ্যসূত্র : রয়টার্স


  বিষয়:   ইরাক  বাস দুর্ঘটনা  আগুন  নিহত 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: