এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫% বৃদ্ধির সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

শিক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। সরকারের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত

2026-06-09T18:56:48+00:00
2026-06-09T19:34:32+00:00
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
বুধবার, ১০ জুন ২০২৬
শিক্ষা
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫% বৃদ্ধির সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:৫৬ পিএম  আপডেট: ০৯.০৬.২০২৬ ৭:৩৪ পিএম
সংগৃহীত ছবি
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। সরকারের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে ইতোমধ্যে সাড়ে ৭ শতাংশ বৃদ্ধি কার্যকর হয়েছে। আগামী জুলাই থেকে দ্বিতীয় ধাপে আরও সাড়ে ৭ শতাংশ কার্যকর হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। সূত্রটি জানায়, বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি এখন আর অনিশ্চিত নয় এবং এটি চূড়ান্তভাবে মীমাংসিত। ফলে শিক্ষক-কর্মচারীদের এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন বলেন, সরকারের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই ২০২৬ থেকে এমপিওভুক্ত জনবল সর্বমোট ১৫ শতাংশ বাড়ি ভাড়া ভাতা পাবেন।

এর আগে গত বছরের ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতি দেয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই ২০২৬ থেকে অতিরিক্ত আরও ৭.৫ শতাংশসহ মোট ১৫ শতাংশ হারে ভাতা নির্ধারণ করা হয়।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: