খেলার মাঠ ও পার্কে মাদক-বখাটেদের দৌরাত্ম্য বন্ধে সরকারি হস্তক্ষেপ দাবি

অনলাইন ডেস্ক

জাতীয়

রাজধানী ঢাকাসহ দেশের সব শহরের খেলার মাঠ ও পার্ককে মাদকসেবী, বখাটে এবং অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করতে সরকারের জরুরি

2026-06-08T20:46:39+00:00
2026-06-08T20:46:39+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
জাতীয়
খেলার মাঠ ও পার্কে মাদক-বখাটেদের দৌরাত্ম্য বন্ধে সরকারি হস্তক্ষেপ দাবি
অনলাইন ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:৪৬ পিএম 
ফাইল ছবি
রাজধানী ঢাকাসহ দেশের সব শহরের খেলার মাঠ ও পার্ককে মাদকসেবী, বখাটে এবং অবৈধ দখলদারদের কবল থেকে মুক্ত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন সংরক্ষিত নারী আসনের (ঢাকা-১০) সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে নোটিশ উত্থাপন করে তিনি এ দাবি জানান।

নিলোফার চৌধুরী মনি বলেন, একসময় রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের পার্ক ও খেলার মাঠ শিশু-কিশোরদের খেলাধুলা এবং বয়স্কদের অবসর কাটানোর নিরাপদ স্থান ছিল। কিন্তু বর্তমানে এসব স্থানে মাদকের কারবার, হকারদের উৎপাত এবং বখাটেদের আড্ডা বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও কিশোররা নিরাপদভাবে এসব স্থান ব্যবহার করতে পারছে না।

তিনি অভিযোগ করেন, কোথাও অবৈধ দখল, কোথাও আবার শিশু পার্কের নামে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার কারণে খেলার মাঠ ও পার্কগুলো তাদের স্বাভাবিক সৌন্দর্য ও কার্যকারিতা হারিয়েছে। এর ফলে নগরবাসী ক্রমেই উন্মুক্ত পরিবেশ থেকে দূরে সরে গিয়ে মোবাইল ফোন ও ডিজিটাল বিনোদনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।

সংসদ সদস্য বলেন, পার্ক ও খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয়; এগুলো নগরের ‘ফুসফুস’ এবং গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অবকাঠামো হিসেবে বিবেচিত। তাই এসব স্থানকে মাদকসেবী ও অসামাজিক কর্মকাণ্ড থেকে মুক্ত রাখতে সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট নগর কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নোটিশে তিনি রাজধানীর দুই সিটি করপোরেশনসহ দেশের সব বিভাগীয় ও জেলা শহরের খেলার মাঠ ও পার্ক উদ্ধার এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এসব মাঠ ও পার্ক বিভিন্নভাবে বাণিজ্যিক স্বার্থে ব্যবহৃত হওয়ায় সাধারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

বিষয়টিকে অতীব জরুরি ও জনগুরুত্বপূর্ণ উল্লেখ করে নিলোফার চৌধুরী মনি স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: