দ্বিতীয় বিশ্বযুদ্ধে জীবন উৎসর্গকারী সৈনিকদের সাহস, বীরত্ব ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ উপলক্ষে তিনি রাশিয়ার রাজধানী মস্কো-তে অবস্থিত অজ্ঞাত সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এর আগে রবিবার তিন দিনের সরকারি সফরে রাশিয়া যান পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই শ্রদ্ধা নিবেদন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতির প্রতি বাংলাদেশের সম্মান ও আন্তর্জাতিক শান্তির প্রতি দেশের অঙ্গীকারের প্রতিফলন।