১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ: সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

অনলাইন ডেস্ক

জাতীয়

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন রুমিন ফারহানা। সরকারের প্রথম ১০০ দিনের বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে

2026-06-08T20:12:04+00:00
2026-06-08T20:12:42+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
জাতীয়
১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ: সংসদে রুমিন ফারহানার ক্ষোভ
অনলাইন ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:১২ পিএম  আপডেট: ০৮.০৬.২০২৬ ৮:১২ পিএম
সংগৃহীত ছবি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন রুমিন ফারহানা। সরকারের প্রথম ১০০ দিনের বিভিন্ন অপরাধের পরিসংখ্যান তুলে ধরে তিনি জাতীয় সংসদে কঠোর সমালোচনা করেন।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ৭১ বিধিতে বক্তব্য রাখতে গিয়ে রুমিন ফারহানা বলেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশে হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। অধিবেশনে সভাপতিত্ব করেন কায়সার কামাল।

টিআইবির প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তিনি দাবি করেন, চলতি সরকারের প্রথম ১০০ দিনে শুধু মার্চ ও এপ্রিল মাসেই দেশে ৬০৫টি হত্যাকাণ্ড, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে। এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ঘটেছে ২ হাজার ২১৪টি।

নারী ও শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। সংসদে দেওয়া বক্তব্যে জানান, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৪৯৬টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন।

রুমিন ফারহানা বলেন, এসব পরিসংখ্যান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক ও উদ্বেগজনক চিত্র তুলে ধরে। তিনি সরকারের সামগ্রিক সফলতা ও ব্যর্থতার মূল্যায়নে অর্থনীতি এবং আইনশৃঙ্খলাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকারের সফলতা বা ব্যর্থতার অর্ধেক নির্ভর করে অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর, আর বাকি অংশ অন্যান্য মন্ত্রণালয়ের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করা যেত বলেও মন্তব্য করেন তিনি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: