খুলনায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ

অনলাইন ডেস্ক

সারাদেশ

ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ইন্টার্ন চিকিৎসকেরা টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন।এতে চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটায় হাসপাতালে ভর্তি

2026-06-08T16:55:30+00:00
2026-06-08T16:55:30+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
খুলনায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ
অনলাইন ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:৫৫ পিএম 
দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি মেডিকেলের পাশাপাশি খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন ও মানববন্ধন করেন।
ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ইন্টার্ন চিকিৎসকেরা টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। এতে চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটায় হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের স্বজনেরা দুর্ভোগে পড়েছেন।

খুলনার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা সোমবার (৮ জুন) দুপুর ১২টায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

এদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখে কাজে যোগ দেননি।

খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা নগরীর শিববাড়ী মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসক সমাজের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। দীর্ঘ সময় অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণের পরও তাঁরা চাকরিক্ষেত্রে কাঙ্ক্ষিত বেতন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

বক্তারা অভিযোগ করেন, রোগীদের সেবা দিতে গিয়ে চিকিৎসকদের প্রায়ই হয়রানি, অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয়। অথচ এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সাম্প্রতিক একটি নোটিশের মাধ্যমে এফসিপিএস পরীক্ষায় আসন সংখ্যা ও বেতন সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে চিকিৎসকদের পেশাগত উন্নয়ন ও অধিকার ক্ষুণ্ন হচ্ছে। এর ফলে দেশের চিকিৎসাসেবার মানোন্নয়নও বাধাগ্রস্ত হবে।

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরাঅনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা
ইন্টার্ন চিকিৎসকেরা অবিলম্বে তাঁদের ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ সম্মিলিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের ঘোষিত পরবর্তী কর্মসূচির প্রতিও সংহতি প্রকাশ করেন।

এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেক রোগীর স্বজন অভিযোগ করেছেন, চিকিৎসকদের অনুপস্থিতিতে তাঁরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সমস্যার সমাধান করে চিকিৎসকদের কর্মস্থলে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: