প্রায় সব ধরনের অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

গত বছরের একই সময়ের তুলনায় দেশে প্রায় সব ধরনের অপরাধ কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান সরকারের

2026-06-08T15:19:03+00:00
2026-06-08T15:19:03+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
জাতীয়
প্রায় সব ধরনের অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:১৯ পিএম 
সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
গত বছরের একই সময়ের তুলনায় দেশে প্রায় সব ধরনের অপরাধ কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

সোমবার (৮ জুন) সচিবালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতি মাসে ডাকাতি, হত্যা, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধের পরিসংখ্যান প্রস্তুত করা হয়। সেই তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি সময়ে অপরাধের হার কমেছে।

তিনি বলেন, আমাদের দায়িত্ব গ্রহণের তিন মাস পূর্ণ হয়েছে। এ সময়ের তথ্য গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। আমার কাছে যে পরিসংখ্যান এসেছে, তাতে দেখা গেছে প্রায় প্রতিটি ক্যাটাগরিতেই অপরাধ কমেছে এবং সামগ্রিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট পরিসংখ্যান তাঁর কাছে না থাকায় বিস্তারিত তথ্য উপস্থাপন করতে পারেননি বলে জানান তিনি।

পুলিশ বাহিনীর ভাবমূর্তি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কার্যক্রমের মূল্যায়ন করবে দেশের জনগণ। তবে সরকারের দৃষ্টিতে পুলিশকে আরও জনবান্ধব বাহিনীতে পরিণত করার প্রচেষ্টা সফল হয়েছে। তিনি বলেন, পুলিশ সদস্যদের নৈতিক শক্তি ও পেশাদারিত্ব আরও বৃদ্ধি করা প্রয়োজন, যাতে তারা জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন মেনে দায়িত্ব পালন করতে পারেন।

তিনি আরও বলেন, আমরা পুরস্কার ও শাস্তির নীতিতে বিশ্বাস করি। ভালো কাজের স্বীকৃতি যেমন থাকতে হবে, তেমনি অনিয়ম বা অপরাধের ক্ষেত্রে শাস্তিও নিশ্চিত করতে হবে।

এর আগে রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নয়জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া রাজবাড়ী ফেরিঘাটে দায়িত্ব পালনকালে সম্ভাব্য বড় ধরনের প্রাণহানি প্রতিরোধে অবদান রাখায় তিনজন পুলিশ সদস্য এবং একটি হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও চার আসামিকে গ্রেপ্তারের ঘটনায় দুইজন পুলিশ সদস্যকে সম্মাননা দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া রাজবাড়ী ফেরিঘাটে দায়িত্ব পালনকারী তিন পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ পরিয়ে বিশেষ সম্মাননা দেওয়া হয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: