খুলনায় হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩৯

খুলনা প্রতিনিধি

সারাদেশ

খুলান মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ অভিযানে তালিকাভুক্ত হত্যা মামলার আসামি কাজী রাফসান মাহমুদ পার্থসহ ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (৭

2026-06-07T17:40:35+00:00
2026-06-07T17:40:35+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
খুলনায় হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩৯
খুলনা প্রতিনিধি
রোববার, ৭ জুন, ২০২৬, ৫:৪০ পিএম 
ছবি : ভোরের ডাক
খুলান মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ অভিযানে তালিকাভুক্ত হত্যা মামলার আসামি কাজী রাফসান মাহমুদ পার্থসহ ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কাজী রাফসান চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং হত্যাসহ একাধিক মামলার আসামি।

বিজ্ঞপ্তিতে জানা যায়, খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সার্বিক নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৬ জুন সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনা থানার নয় জন, সোনাডাঙ্গা মডেল থানার পাঁচ জন, লবণচরা থানার এক জন, হরিণটানা থানার ছয় জন, খালিশপুর থানার চার জন, দৌলতপুর থানার দুই জন, আড়ংঘাটা থানার সাত জন এবং খানজাহান আলী থানার পাঁচ জন রয়েছে। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: