আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু, কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

অনলাইন ডেস্ক

জাতীয়

রাজধানীর ঢাকার মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ

2026-06-07T17:25:45+00:00
2026-06-07T17:25:45+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
জাতীয়
আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু, কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
অনলাইন ডেস্ক
রোববার, ৭ জুন, ২০২৬, ৫:২৫ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর ঢাকার মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে ঘটনায় তদন্ত ও বিচারও চাওয়া হয়েছে।

রোববার (৭ জুন) সকালে হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল এবং দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চে এ রিট করেন ইউনুস আলী আকন্দা।

রিটে একটি উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানান তিনি। আগামীকাল সোমবার (৮ জুন) রীটের শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।

আইনজীবী ইউনুস আলী আকন্দের অভিযোগ, সরকার এই তদন্ত কমিটির মাধ্যমে ঘটনা ধামাচাপা দিয়েছে। দাবি, এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে। হাসপাতালটি রাজউকের নির্দেশনা মেনে নির্মাণ করা হয়েছে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদনের আগে, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে ২০ লাখ টাকা দেওয়ার দাবিও করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে হাসপাতালটির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভর্তি থাকা ছয় নবজাতক কয়েক ঘণ্টার ব্যবধানে মারা যায়। ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তর একটি উচ্চপর্যায়ের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: