সান্তাহারে প্যান্টের পকেটে মিলল ৪০০ ইয়াবা, বাসযাত্রী ধরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

সারাদেশ

বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০০পিস ইয়াবা সহ মিন্টু আলী প্রাং (৪৬) নামের নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার

2026-06-06T21:12:20+00:00
2026-06-06T21:12:20+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
সান্তাহারে প্যান্টের পকেটে মিলল ৪০০ ইয়াবা, বাসযাত্রী ধরা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:১২ পিএম 
ছবি : ভোরের ডাক
বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০০পিস ইয়াবা সহ মিন্টু আলী প্রাং (৪৬) নামের নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। 

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮৯টায় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার সান্তাহার হবীর মোড় নামক স্থানে হানি এন্টারপ্রাইজ বাস তল্লাশি করে উল্লেখিত পরিমান ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মিন্টু নওগাঁর আরজী নওগাঁ মধ্যপাড়ার মৃত ইউসুফ আলী প্রামানিকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার হবীর মোড়ে ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে চেকপোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। শনিবার সকাল সাড়ে ৮ টায় চট্রগ্রাম থেকে নওগাঁগামী হানি এন্টারপ্রাইজ নামক (ঢাকা মেট্রো-ব-১৪-৪০০৮) নম্বরের একটি বাস তল্লাশিকালে বাসের সিটে বসে থাকা টিকিটবিহীন যাত্রী মিন্টু আলীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, তল্লাশিকালে মিন্টুর ফুল প্যান্টের ডান পকেট থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: